২ বিঘা জমি ৪ টি গরু


 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলে আবারো কোন্দল। সদ্য বহিষ্কৃত শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মামুন উর রশিদ এবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে ব্যঙ্গ করে দিয়েছেন ফেসবুক স্ট্যাটাস, যা ঘিরে ইতিমধ্যে ছাত্র রাজনীতির অঙ্গনে তুমুল আলোচনা।

মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে মামুন লেখেন, সততার সঙ্গে দায়িত্ব পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ২০২৫-এ সুন্দর প্যানেল দিয়ে ছাত্রদলের বিজয় নিশ্চিত করায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবকের প্রতি আবেদন করছি—জনাব নাছির উদ্দীন নাছিরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিসেবে শূন্য পদে মনোনীত করা হোক। ডাকসু ও জাকসুতে হারার পরও কেমন করে এই পদে থাকেন তিনি! আমি যদি ছাত্রবিষয়ক সম্পাদক হতাম, নিজে পদত্যাগ করে নাছির উদ্দীন নাছিরকে বিশ্ববিদ্যালয় থেকে দুই বিঘা জমি লিজ নিয়ে জোবরার জমিদারদের কাছ থেকে চারটি গরু কিনে চাষ করতে দিতাম।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ